মালদা

কালিয়াচকের ভাঙন এলাকায় ১০ ফিট জলের উপরে পূজিত হলেন দেবী সরস্বতী

গঙ্গা ভাঙ্গনের কারনে প্রায় ১৫০ টি পরিবারের বাড়ি তলিয়ে যায় জলে। এমনি ঘটনার স্বীকার হয় কালিয়াচক ৩ ব্লকের বীড় নগর ১ গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ। বাড়ি তলিয়ে গেলেও বাগদেবীর পুজা করে আসছে গ্রামবাসী ও স্থানীয় যুবকরা যৌথ ভাবে। বাড়ি জলে তলিয়ে গেলেও ওই জলের উপর করা হচ্ছে পুজা। ১০ ফিট জলের মধ্যে বাঁশের মাচা করে বাগদেবীর পুজায় মেতেছে গ্রামবাসীরা। কয়েক বছর থেকে এই ভাবেই এলাকার যুবকরা উদ্যোগ নিয়ে করে আসছে মা সরস্বতীর পুজা।    
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/d-2BkEt3wOI